Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
  • ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের – না: গঞ্জে নৌমন্ত্রী
  • মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।
  • সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার।
  • না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।
  • না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।
  • নারায়ণগঞ্জে গ্রেফতার ১০৪ জন।
  • না:গঞ্জে ইউএনওর কার্যালয়ে আগুন।
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগর»নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট ঘোষণা আজ
নগর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট ঘোষণা আজ

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসJuly 29, 2026No Comments4 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার (৩০ জুলাই) ঘোষণা করা হবে। এটি হবে নাসিকের ১৫তম বাজেট এবং সংস্থাটির ইতিহাসে সর্ববৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে নাসিকের প্রশাসক মোহাম্মদ শাহআওয়াত হোসেন খান এ বাজেট ঘোষণা করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সুপেয় পানির সরবরাহ সম্প্রসারণ, মশক নিয়ন্ত্রণ, খাল খনন ও পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক খাতেও অতিরিক্ত অর্থ বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

নাসিক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ৭০৪ কোটি ৬১ লাখ টাকার সংশোধিত বাজেটের তুলনায় এবারের বাজেটের আকার প্রায় ৩০০ কোটি টাকা বাড়ানো হয়েছে। প্রস্তাবিত বাজেটের মোট আকার প্রায় ১ হাজার কোটি টাকা, যেখানে ১০০ কোটির বেশি উদ্বৃত্ত রাখার পরিকল্পনাও রয়েছে।

বাজেট বাস্তবায়নের অর্থায়নের প্রধান উৎস হিসেবে ধরা হয়েছে নাসিকের নিজস্ব রাজস্ব আয়। এছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক অর্থায়নে পরিচালিত প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও বাজেটের গুরুত্বপূর্ণ উৎস হবে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে প্রথমে স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। পরে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে মোহাম্মদ শাহআওয়াত হোসেন খান প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে এটিই নাসিকের প্রথম বাজেট ঘোষণা।

সংশ্লিষ্টদের মতে, রাজস্ব আয় বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করা এবং নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এবারের রেকর্ড পরিমাণ বাজেট প্রণয়ন করা হয়েছে। এখন নগরবাসীর প্রত্যাশা, ঘোষিত বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মানে দৃশ্যমান উন্নতি আসবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।

September 7, 2026

না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।

September 6, 2026

না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।

September 6, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.