Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
  • ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের – না: গঞ্জে নৌমন্ত্রী
  • মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।
  • সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার।
  • না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।
  • না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।
  • নারায়ণগঞ্জে গ্রেফতার ১০৪ জন।
  • না:গঞ্জে ইউএনওর কার্যালয়ে আগুন।
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগর»বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণেই আইভী মেয়র হয়েছেন: টিপু
নগর

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণেই আইভী মেয়র হয়েছেন: টিপু

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসJuly 29, 2026No Comments6 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বিএনপির কিছু নেতার বিশ্বাসঘাতকতা ও অভ্যন্তরীণ কোন্দলের কারণেই একাধিকবার মেয়র নির্বাচিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

সোমবার (২৯ জুলাই) নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাখাওয়াত বলেন, সম্প্রতি আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হবে। আদালত তার জামিন বহাল রেখেছেন এবং আইনের আওতায় প্রত্যেকেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে, আর অভিযোগ প্রমাণিত না হলে তিনি মুক্তি পাবেন—এটাই আইনের স্বাভাবিক প্রক্রিয়া।

তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও আইভী নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেননি। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সাখাওয়াত বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তবে ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ ও দেশের রাজনৈতিক বাস্তবতা।

আইভীর নির্বাচনী সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়ে বিএনপির একাংশের বিভক্তি ও কিছু নেতার সহযোগিতার কারণেই তিনি বারবার নির্বাচিত হয়েছেন। দলীয় ঐক্য অটুট থাকলে তার পক্ষে মেয়র হওয়া সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। ভবিষ্যতে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বজায় রেখে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপি আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।

September 7, 2026

না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।

September 6, 2026

না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।

September 6, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.