Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
  • ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের – না: গঞ্জে নৌমন্ত্রী
  • মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।
  • সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার।
  • না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।
  • না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।
  • নারায়ণগঞ্জে গ্রেফতার ১০৪ জন।
  • না:গঞ্জে ইউএনওর কার্যালয়ে আগুন।
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগর»মাদক ও সাইবার অপরাধ রোধে নারায়ণগঞ্জে র‍্যাব-১১-এর টাউন হল মিটিং
নগর

মাদক ও সাইবার অপরাধ রোধে নারায়ণগঞ্জে র‍্যাব-১১-এর টাউন হল মিটিং

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসJuly 29, 2026No Comments4 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সমন্বয় জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘টাউন হল মিটিং’। বুধবার (২৯ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‍্যাব-১১, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহআওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেনসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; অপরাধ প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বিশেষ করে কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও মাদকাসক্তি রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বলেন, র‍্যাব অপরাধ দমনের পাশাপাশি জনসচেতনতা তৈরির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। জনগণের কাছ থেকে সঠিক তথ্য ও সহযোগিতা পেলে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

আলোচনা পর্বে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন। তারা অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।

September 7, 2026

না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।

September 6, 2026

না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।

September 6, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.