Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
  • ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের – না: গঞ্জে নৌমন্ত্রী
  • মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।
  • সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার।
  • না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।
  • না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।
  • নারায়ণগঞ্জে গ্রেফতার ১০৪ জন।
  • না:গঞ্জে ইউএনওর কার্যালয়ে আগুন।
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»রাজনীতি»নারায়ণগঞ্জ আদালতে জামায়াতপন্থী সাত আইনজীবীর পদত্যাগ
রাজনীতি

নারায়ণগঞ্জ আদালতে জামায়াতপন্থী সাত আইনজীবীর পদত্যাগ

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসAugust 8, 2026No Comments14 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা আদালতে দায়িত্ব পালনকারী জামায়াতপন্থী সাতজন আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং সহকারী গভর্নমেন্ট প্লিডার (জিপি) পদ থেকে একযোগে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তারা জেলা ও দায়রা জজ এবং পাবলিক প্রসিকিউটরের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে পদত্যাগপত্রের একটি অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও হস্তান্তর করা হয়।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন— অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট ইসমাইল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারওয়ার; সহকারী গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট মাহিউদ্দিন মিয়া ও অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান; এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আতার হোসেন ও অ্যাডভোকেট মাসুদুর রহমান।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, বিএনপি সরকারের ‘জুলাই সনদ’ বাস্তবায়নসংক্রান্ত সিদ্ধান্ত, বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে সরকারের অবস্থান এবং সাম্প্রতিক কয়েকটি নীতিগত পদক্ষেপের সঙ্গে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। তাদের দাবি, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের অনাগ্রহ এবং সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগসংক্রান্ত আদেশ বাতিলের ফলে বিচার বিভাগে সরকারি প্রভাব বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তাদের ভাষ্য, এসব কারণে দেশের সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় বিবেকের তাড়নায় তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আতার হোসেন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হতে পারে— এমন পরিস্থিতিতে দায়িত্বে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

তিনি আরও জানান, পদত্যাগকারী সাতজনই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক এবং দলটির সমর্থিত সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সঙ্গে সম্পৃক্ত।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন, পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।

September 10, 2026

সরকারকে উদ্দেশ্য করে না:গঞ্জে লংমার্চে নাহিদের স্লোগান – ‘গ্যাস দে বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’

September 5, 2026

থানা বিএনপির দুই শীর্ষ নেতাকে মারধর – না:গঞ্জে।

September 2, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.