Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • পূজার লাড্ডু কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইন! – কী এমন ম্যাজিক আছে জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারে?
  • অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না – না:গঞ্জে আইজিপি
  • সোনারগাঁওয়ের পানাম নগরী ঘুরে দেখলেন – মার্কিন রাষ্ট্রদূত
  • ছবি দেখে সবাইকে গ্রেফতার করা হবে – সাখাওয়াত
  • রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার নাম ‘আবুল হাসনাত’ – আজ তাঁর মৃত্যুবার্ষিকী
  • না:গঞ্জে পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন – অতঃপর…
  • উচ্ছেদের এক মাস পরই মোগরাপাড়া চৌরাস্তা আবার দখলে: এনসিপি নেতা তুহিন মাহমুদের আশঙ্কা সত্যে পরিণত
  • সোনারগাঁওয়ে সাবেক সাংসদের ছোট ভাই – ডিবির হাতে আটক।
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগরের বাইরে»সোনারগাঁও»সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় ১১ বছরের শিশুকে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে পাঠানো
সোনারগাঁও

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় ১১ বছরের শিশুকে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে পাঠানো

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসAugust 10, 2026No Comments1 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে ১১ বছর বয়সী এক শিশুকে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট কাঁচপুর-রায়েরটেক নদীর পাড়ের একটি সেতুর ওপর কাঁচপুর ওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার সময় ওই শিশুর দ্বারা উত্ত্যক্তের শিকার হয়। একপর্যায়ে শিশুটির বিরুদ্ধে ওই ছাত্রীকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করার অভিযোগও ওঠে। ঘটনাটির একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেলেও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সোনারগাঁ থানার পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে শিশুটিকে তার পরিবারের সদস্যদের সঙ্গে সোনারগাঁ থানায় নেওয়া হয়। সেখানে প্রবেশন কর্মকর্তার উপস্থিতিতে ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানায়, শিশুটির জন্মনিবন্ধন যাচাই করে তার বয়স ১১ বছর নিশ্চিত হওয়া গেছে। একই সঙ্গে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে শিশুটির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়ায় বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটির বয়স বিবেচনায় নিয়ে শিশু আইন, ২০১৩-এর ৮ ধারা অনুসরণ করে তাকে প্রচলিত বিচারিক প্রক্রিয়ার পরিবর্তে বিকল্প পন্থায় প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে ছয় মাসের জন্য পাঠানো হয়েছে।

এ সময় শিশুটির ওপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়া, বাবা-মায়ের নির্দেশনা মেনে চলা এবং নিয়মিত প্রবেশন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করা।

এ ছাড়া প্রবেশন কর্মকর্তাকে প্রতি মাসে থানায় শিশুটির আচরণ ও সংশোধন কার্যক্রমের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, পুরো বিষয়টি ভবিষ্যতের জন্য সোনারগাঁ থানার সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করা হয়েছে। শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে আইন অনুযায়ী শিশুটিকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শিশুটির বয়স ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশোধন ও পুনর্বাসনমূলক ব্যবস্থাকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

সোনারগাঁওয়ের পানাম নগরী ঘুরে দেখলেন – মার্কিন রাষ্ট্রদূত

October 19, 2026

রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার নাম ‘আবুল হাসনাত’ – আজ তাঁর মৃত্যুবার্ষিকী

October 14, 2026

উচ্ছেদের এক মাস পরই মোগরাপাড়া চৌরাস্তা আবার দখলে: এনসিপি নেতা তুহিন মাহমুদের আশঙ্কা সত্যে পরিণত

October 12, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.