Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • নির্দিষ্ট পরিবহন কোম্পানীর গাড়িকে দ্বায়ী করলেন সড়কে যানজট ও বিশৃঙ্খলা তৈরীর জন্য – মোগরাপাড়া ইউপি: চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
  • ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের – না: গঞ্জে নৌমন্ত্রী
  • মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।
  • সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার।
  • না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।
  • না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।
  • নারায়ণগঞ্জে গ্রেফতার ১০৪ জন।
  • না:গঞ্জে ইউএনওর কার্যালয়ে আগুন।
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগর»ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথকে জাতীয় অগ্রাধিকার প্রকল্প ঘোষণার দাবি
নগর

ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথকে জাতীয় অগ্রাধিকার প্রকল্প ঘোষণার দাবি

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসAugust 8, 2026No Comments2 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলন। একই সঙ্গে জেলার পাঁচজন সংসদ সদস্যকে যৌথভাবে (ডিও) চিঠি দিয়ে বিষয়টি জাতীয় পর্যায়ে উত্থাপনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের নেতারা বলেন, ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রীবাহী রুট হলেও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী হবে।

তাদের মতে, এই রুটে প্রতি ঘণ্টায় নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করা গেলে সড়কপথের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়, পরিবেশ দূষণ হ্রাস এবং কর্মজীবী মানুষের সময় ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের দাবি, ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথ শুধু একটি যোগাযোগ ব্যবস্থা নয়; এটি জেলার ইতিহাস, অর্থনীতি, পরিবেশ ও নগরজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। তাই এর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা প্রয়োজন।

সংগঠনটি জেলার পাঁচ সংসদ সদস্যের প্রতি দল-মতের ঊর্ধ্বে উঠে একযোগে সরকারের কাছে রেলপথ উন্নয়নের দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছে। এ লক্ষ্যে তারা কয়েকটি সুস্পষ্ট প্রস্তাবও তুলে ধরেছে।

সংগঠনের প্রধান দাবিগুলো:

  • ঢাকা–নারায়ণগঞ্জ রেলপথকে জাতীয় অগ্রাধিকার প্রকল্প ঘোষণা।
  • প্রতি ঘণ্টায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল নিশ্চিত করা।
  • ট্রেনের মধ্যবর্তী সময়ের ব্যবধান কমানো।
  • ঢাকা–নারায়ণগঞ্জ ডাবল রেললাইন প্রকল্প দ্রুত বাস্তবায়ন।
  • রেলস্টেশন ও যাত্রীসেবার আধুনিকায়ন।
  • ঐতিহ্যবাহী এই রেলপথের দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও উন্নয়ন নিশ্চিত করা।

বিবৃতিতে আরও বলা হয়, এটি কোনো রাজনৈতিক দাবি নয়; বরং নারায়ণগঞ্জবাসীর ন্যায্য নাগরিক অধিকার, পরিবেশ সুরক্ষা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে উত্থাপিত একটি যৌক্তিক দাবি। সংগঠনের ভাষ্য, “রেল বাঁচলে সময় বাঁচবে, অর্থ সাশ্রয় হবে, জ্বালানি ব্যবহার কমবে, দূষণ হ্রাস পাবে এবং নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

মাদকের ভয়াবহ যন্ত্রণায় না:গঞ্জের মানুষ – পুলিশ সুপার।

September 7, 2026

না: গঞ্জের ডিসি – রায়হান কবিরকে সম্মাননা।

September 6, 2026

না:গঞ্জে শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে – গ্রেফতার ৩ জন।

September 6, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.