রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে হতাহতের আশঙ্কা রয়েছে।আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।রাজধানী কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, ‘আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন দুলতে থাকে। জোরে জোরে শব্দ হতে থাকে। বাসার জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আমরা দৌড়ে নিচে যাওয়া শুরু করলাম, কিছু সময়ের মধ্যে থেমে যায়।’
Trending
- পূজার লাড্ডু কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইন! – কী এমন ম্যাজিক আছে জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারে?
- অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না – না:গঞ্জে আইজিপি
- সোনারগাঁওয়ের পানাম নগরী ঘুরে দেখলেন – মার্কিন রাষ্ট্রদূত
- ছবি দেখে সবাইকে গ্রেফতার করা হবে – সাখাওয়াত
- রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার নাম ‘আবুল হাসনাত’ – আজ তাঁর মৃত্যুবার্ষিকী
- না:গঞ্জে পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন – অতঃপর…
- উচ্ছেদের এক মাস পরই মোগরাপাড়া চৌরাস্তা আবার দখলে: এনসিপি নেতা তুহিন মাহমুদের আশঙ্কা সত্যে পরিণত
- সোনারগাঁওয়ে সাবেক সাংসদের ছোট ভাই – ডিবির হাতে আটক।
