Close Menu
নারায়ণগঞ্জ টাইমস
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Facebook X (Twitter) Instagram Threads
Trending
  • ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ, প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্বাস্থ্য উপদেষ্টা
  • নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি
  • সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক
  • শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল গার্মেন্টস কর্মীর
  • ডিসেম্বরে শেষ হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর মেগা প্রকল্প, সেপ্টেম্বরে চালুর লক্ষ্য এলিভেটেড অংশ
  • ফুটপাতের হকারদের পুনর্বাসনে রেললাইনের পাশে প্রস্তুতি, নির্মাণ হলো বাঁশের বেষ্টনী
  • সোনারগাঁয়ে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, ৮ ঘণ্টা পর মিলল শুধু পোশাক ও ব্যক্তিগত সামগ্রী
  • ফতুল্লায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু, ঘাতক ট্রাক জব্দ
Facebook X (Twitter) Instagram
Logo
Demo
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • নগরের বাইরে
    • রূপগঞ্জ
    • আড়াইহাজার
    • সোনারগাঁও
    • ফতুল্লা
    • সদর
    • বন্দর
    • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
Logo
Home»নগরের বাইরে»১ মাসেও দায়িত্ব বুঝে পাননি বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
নগরের বাইরে

১ মাসেও দায়িত্ব বুঝে পাননি বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

নারায়ণগঞ্জ টাইমসBy নারায়ণগঞ্জ টাইমসNovember 14, 2025No Comments10 Views
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিদের্শনার পরও বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব বুজে পাননি সহকারী প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন।

গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো: মাঈন উদ্দিন সাক্ষরিত এক চিঠিতে (স্মরক নম্বর: ৩৭.০২.০০০০.০০০.১০৫.২৭.০০৪৩.২৩.৯১২) তাকে বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিশেবে দায়িত্ব প্রদান করা হয়।

স্মারকে উল্লেখ করা হয়, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন।

বর্ণিত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৪.০২.০০৩.২৪-১০০ তারিখ: ২৩/০৪/২০২৫ খ্রি. মোতাবেক “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২১ এর স্পষ্টীকরণ ও সংশোধন” এর ১১.২২ অনুযায়ী এবং শিক্ষা মন্ত্রণালয়ের ০৫/০২/২০২৪ খ্রি. এর পরিপত্র অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করতঃ অত্র অধিদপ্তরকে ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্মারকের অনুলিপি দেয়া হয়েছে, পরিচালক, পরিচালকের দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চল, ঢাকা। আঞ্চলিক উপপরিচালক, বিদ্যালয় ও পরিদর্শন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চল, ঢাকা।

সিনিয়র সিস্টেম এনালিস্ট (অতিরিক্ত দায়িত্ব), ইএমআইএস সেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ। অধ্যক্ষ, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, বন্দর, নারায়ণগঞ্জ। এবং সংরক্ষণ নথি, বেসরকারি কলেজ শাখা, মাউশি অধিদপ্তর।

উল্লেখিত নির্দেশনার এক মাস পেরিয়ে গেলেও মো: ইসমাইল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে বসতে পারছেন না। যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য গত ১ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন মো: ইসমাইল হোসেন। কিন্তু তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আতিকুর রহমান জানান, আমি একদিন বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের গিয়েছিলাম। তখন শুনেছি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নতুন একজন নিয়োগ হওয়ার কথা।

পরবর্তীতে কি হয়েছে আমি জানি না। তবে এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেন। তিনি বিস্তারিত বলতে পারবেন। আমি নিজেও খোঁজ নিচ্ছি।

বন্দর উপজেলা মাধ্যমিক অফিসার মো: আব্দুল কাইয়ুম খান বলেন, স্কুলের সভাপতি এডিসি জেনারেল। সভাপতি মহোদয় দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা। এ বিষয়ে সভাপতি মহোদয় বলতে পারবেন।

পরে এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
নারায়ণগঞ্জ টাইমস
  • Website

Related Posts

ডেঙ্গু উৎপাদনের হটস্পট নারায়ণগঞ্জ, প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্বাস্থ্য উপদেষ্টা

July 28, 2026

নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি

July 28, 2026

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী আটক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে

নারায়ণগঞ্জ টাইমস একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ

Phone Number: 01533-189879
ইমেইল: timesnarayanganj00@gmail.com
ঠিকানা: বাড়ি ৭/বি
আব্দুর সাদেক সড়ক
ব্লক ডি
বসুন্ধরা আবাসিক এলাকা

Facebook X (Twitter) Instagram
মেনু
  • ব্রেকিং নিউজ
  • রাজনীতি
  • নগর
  • রূপগঞ্জ
  • আড়াইহাজার
  • সোনারগাঁও
  • ফতুল্লা
  • সদর
  • বন্দর
  • সিদ্ধিরগঞ্জ
  • জনদুর্ভোগ
  • শিক্ষা
  • খেলাধুলা
  • বিনোদন
© 2026 All Right Reserved By Narayanganj Times24.

Type above and press Enter to search. Press Esc to cancel.