রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে র্যাব-১১অভিযান চালিয়ে ৫টি পাইপগান, ৩রাউন্ড গুলির খোসা ও ৪কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
র্যাব-১১ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১১, সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর এলাকায় অভিযান পরিচালনা করে।
তারা উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করেন।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব- ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে জানানো হয়।
